দ্বিতীয় রাউন্ডের কুইজ ক্লাস ৫ থেকে ৯
ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের তথ্য যাচাই ও সংশোধন বিজ্ঞপ্তি
দ্বিতীয় রাউন্ডের কুইজ ক্লাস ৫ থেকে ৯
ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের তথ্য যাচাই ও সংশোধন বিজ্ঞপ্তি
দ্বিতীয় রাউন্ডের কুইজ ক্লাস ৫ থেকে ৯
ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের তথ্য যাচাই ও সংশোধন বিজ্ঞপ্তি
দ্বিতীয় রাউন্ডের কুইজ ক্লাস ৫ থেকে ৯
ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের তথ্য যাচাই ও সংশোধন বিজ্ঞপ্তি
দ্বিতীয় রাউন্ডের কুইজ ক্লাস ৫ থেকে ৯
ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের তথ্য যাচাই ও সংশোধন বিজ্ঞপ্তি
দ্বিতীয় রাউন্ডের কুইজ ক্লাস ৫ থেকে ৯
ষষ্ঠ শ্রেণীর নিবন্ধনের তথ্য যাচাই ও সংশোধন বিজ্ঞপ্তি
CampusCraft School
মিরপুর-১০, ঢাকা – ১০০০
১। ছাত্র/ছাত্রীদের ডায়েরিতে অভিভাবকদের নাম, পেশা, ঠিকানা ও নম্বর স্পষ্টভাবে লিখতে হবে এবং প্রতিদিন ডায়েরি পর্যবেক্ষণ করে মন্তব্য প্রদান করতে হবে।
২। এ ডায়েরির মাধ্যমে ছাত্র/ছাত্রীদের পাঠদানের বিষয়ে অভিভাবকগণ অবহিত হবেন। ছাত্র/ছাত্রীদের পড়াশোনা ও আচরণের উন্নতির জন্য বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
৩। অভিভাবকগণকে প্রতি পরীক্ষার পর শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ও মন্তব্যসহ রিপোর্ট কার্ড বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
৪। যেসব ছাত্র/ছাত্রীদের উপস্থিতি ৮০% এর কম এবং বার্ষিক গড় নম্বর ৩৩% এর নিচে হবে, তারা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে না।
৫। ছাত্র/ছাত্রীদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
৬। ডায়েরির হারানো কপি বিদ্যালয় অফিস থেকে ৩০০ টাকায় নতুন করে সংগ্রহ করা যাবে।
৭। শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর ও মন্তব্য বিদ্যালয়ের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের মাধ্যমে জানা যাবে।
৮। পরীক্ষার ফলাফল প্রকাশের পর অভিভাবকগণ দুই দিনের মধ্যে ফলাফল সম্পর্কে আপত্তি জানাতে পারবেন।
৯। শিক্ষার্থীদের উন্নতির জন্য বিদ্যালয় নিয়মিত পর্যবেক্ষণ চালাবে।
১০। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই জানুয়ারি মাসে বেতন প্রদান করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে।
১১। পরীক্ষার সময় উপস্থিত না থাকলে পরীক্ষার সুযোগ দেওয়া হবে না। বিশেষ ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্রসহ আবেদন করতে হবে।
১২। অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলে চিকিৎসকের সনদ জমা দিতে হবে।
১৩। বিদ্যালয়ের অনুমতি ছাড়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।
১৪। তিন দিনের বেশি অনুপস্থিত থাকলে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।
১৫। ডায়েরি বা বইয়ের ভেতরে কোনো অপ্রাসঙ্গিক মন্তব্য লেখা যাবে না।
১৬। প্রশাসনিক সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো অভিযোগ থাকলে অধ্যক্ষ বা সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে আলোচনা করতে হবে।
১৭। পরীক্ষার প্রবেশপত্র হারালে ২০০ টাকায় পুনরায় নেওয়া যাবে।
১৮। প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।
১৯। সপ্তম পিরিয়ড পর্যন্ত ক্লাস শেষ হওয়ার পর অভিভাবকগণ শিক্ষকদের সঙ্গে দেখা করতে পারবেন।
২০। ছাত্র/ছাত্রীদের আচরণ, পাঠ্যসূচি ও উপস্থিতির বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
২১। বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা, বা বিদ্যালয় সম্পত্তি নষ্ট করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যক্ষ
CampusCraft School
মিরপুর-১০, ঢাকা – ১০০০